মুন্সিগঞ্জে পদ্মা নদী থেকে ৭ জেলে আটক, ১ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দোয়াইর জব্দ
মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) ইলিশ ধরার নিষেধাজ্ঞার অমান্য করায় মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে অভিযানে ৭ জেলেকে আটক ও ১ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দোয়াইর উদ্ধার করেছে প্রশাসন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার (৯ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিমের আদালত এই রায় প্রদান করেন। অভিযানে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক ও বাঘড়া পুলিশ ফাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। সমীর কুমার বসাক জানান, অভিযানে প্রায় ৫ কেজি মা ইলিশ জব্দ করে তা দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত জাল পুড়িয়ে নষ্ট করা...
73
মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ইলিশ ধরার নিষেধাজ্ঞার অমান্য করায় মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে অভিযানে ৭ জেলেকে আটক ও ১ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দোয়াইর উদ্ধার করেছে প্রশাসন।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার (৯ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিমের আদালত এই রায় প্রদান করেন।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক ও বাঘড়া পুলিশ ফাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
সমীর কুমার বসাক জানান, অভিযানে প্রায় ৫ কেজি মা ইলিশ জব্দ করে তা দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।


