মুন্সিগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
136

মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ২ কোটি ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ৭২ কোটি টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন জানায়, কারেন্ট জাল বিরোধী নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর ৪ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বর, নয়াগাঁও, বিনোদপুর ও মালিপাথর এলাকার বিভিন্ন বাসা বাড়ি থেকে মজুদ করা এসব জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন।

অভিযানে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ