মুন্সিগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভর্তি কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভর্তি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট ১৩-৬৭৩৮) অভিযান চালিয়ে আনুমানিক সাত টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। এ সময় পলিথিনের মালিক ও গাড়ীর চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহজালাল বাবুল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় পলিথিনের মালিক দাবীদার মোক্তার হোসেন, মিরাজ খান ও পরিবহন চালক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ...
126
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভর্তি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট ১৩-৬৭৩৮) অভিযান চালিয়ে আনুমানিক সাত টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
এ সময় পলিথিনের মালিক ও গাড়ীর চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহজালাল বাবুল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় পলিথিনের মালিক দাবীদার মোক্তার হোসেন, মিরাজ খান ও পরিবহন চালক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের ১৫ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




