মুন্সিগঞ্জে নিজ হাতে পোস্টার অপসারণ করে নির্বাচনী বিধি মানার দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াত প্রার্থী
মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নির্বাচন কমিশনের বিধিনিষেধ কার্যকরের প্রথম দিনেই নিজেকে আইনের ঊর্ধ্বে না রেখে দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ।
শুক্রবার বিকেল ৪টায় মুন্সিগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় নিজ হাতে ব্যানার-পোস্টার-বিলবোর্ড অপসারণ করে তিনি জেলাজুড়ে চলমান অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, কর্মপরিষদ সদস্য মো. মহসিন মুন্সি, জামায়াত নেতা ইমদাদ হোসেন, খাইরুল ইসলাম প্রমুখ।
প্রফেসর আবু ইউসুফ বলেন, “নির্বাচন কমিশনের বিধি-নিষেধ আমরা শতভাগ মান্য করছি। জনগণের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতেই আমরা নিজেরাই প্রথম এগিয়ে এসেছি।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে মুন্সিগঞ্জের সব নির্বাচনী এলাকা থেকে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, প্যানা, ফেস্টুনসহ সব প্রচারসামগ্রী অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।


