মুন্সিগঞ্জে নিখোঁজ সবজি বিক্রেতার মরদেহ পাওয়া গেল পুকুরে
48

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মূলচর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ সবজি বিক্রেতা দীন ইসলাম কাজী পাখির (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার খোকন কাজীর পুত্র।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়ী। পরে এ ঘটনায় আজ দুপুরে টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ