১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১:৩৫
মুন্সিগঞ্জে নিখোঁজের ২০ দিন পর ফিরে এলেন দুবাই প্রবাসীর স্ত্রী
খবরটি শেয়ার করুন:
23

মুন্সিগঞ্জ, ৮ জুন, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ২০ দিন পর ফিরে এলেন দুবাই প্রবাসী জিলানীর স্ত্রী শাহীনা বেগম।

জীবিত অবস্থায় শাহীনা বেগম ফিরে আসায় তার পরিবারে আনন্দের বন্যা বইছে। তবে কিভাবে তিনি নিখোঁজ হলেন এ বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি।

উল্লেখ্য, গত ১৮ মে সকালে বাড়ির পাশে মেঘনা নদীতে শাহীনা বেগম নতুন জামা গায়ে দিয়ে গোসল করতে যায়।

নদী থেকে ফিরতে মায়ের বিলম্ব দেখে ছোট ছেলে নদীতে খোঁজ নিতে এসে দেখেন নদীর উপরে শাহীনার ওড়না ও জুতা ভাসছে। পরে স্থানীয় লোকজনের ধারণা শাহীনা নদীর তলদেশে তলিয়ে গেছে।

খবর শোনে ভবেরচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন ওই সময় প্রায় ১৬ ঘন্টা নদীতে অভিযান চালায়।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা