মুন্সিগঞ্জে নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত
মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ জেলায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ জেলা স্বাস্থ্য বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩৬ জন, টংগিবাড়ীতে ৭ জন, সিরাজদিখানে ৫ জন, লৌহজংয়ে ৭ জন ও শ্রীনগরে ৫ জন। মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৮ জন, সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৩৪ জন, মৃতের সংখ্যা ৭২ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৩৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩০ হাজার ৮৫১ জন।...
50
মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ জেলা স্বাস্থ্য বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৩৬ জন, টংগিবাড়ীতে ৭ জন, সিরাজদিখানে ৫ জন, লৌহজংয়ে ৭ জন ও শ্রীনগরে ৫ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৮ জন, সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৩৪ জন, মৃতের সংখ্যা ৭২ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৩৬০ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩০ হাজার ৮৫১ জন।


