মুন্সিগঞ্জে দুই মাসের ব্যবধানে দ্বিতীয় বার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, সন্ধান চায় পরিবার
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ মুন্সিবাড়ি এলাকা থেকে মোছা. নূরজাহান (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নিখোঁজ হওয়ায় তাঁর সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
গত রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান নূরজাহান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ নূরজাহানের পরনে ছিল শাড়ি। মানসিক সমস্যার কারণে তিনি ঠিকমতো নিজের পরিচয় ও ঠিকানা বলতে পারেন না। ফলে কোথাও গিয়ে হারিয়ে পড়লে তাঁর পক্ষে পরিবারের কাছে ফিরে আসা কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগেও গত ১৮ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে সদর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। এর এক মাস পর আবারও নিখোঁজ হওয়ায় তাঁকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
কোনো হৃদয়বান ব্যক্তি নূরজাহানের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৯১৫১৭৬১৪০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
নূরজাহানকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।









