১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৩৯
মুন্সিগঞ্জে জমির বিরোধে মারধরে হাসপাতালে ভর্তি গৃহবধূ
খবরটি শেয়ার করুন:
122

মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের দক্ষিণ মহাকালি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই নারী ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী জোসনা বেগম (৫৮)। তিনি ওই এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের কন্যা।

অভিযোগে বলা হয়, আজ শুক্রবার দুপুর ৩টার দিকে দক্ষিণ মহাকালির হাওলাদার বাড়ির সামনে এসে ওই নারীকে অকথ্য ভাষায়া গালিগালাজ করে এবং শরীরের বিভিন্নস্থানে মারধর করে আহত করেন প্রতিপক্ষের কবির হোসেন (৪৫) তার পিতা আহম্মদ হাওলাদার (৭০) ও আলেয়া বেগম (৬০)।

অভিযোগের বিষয়ে জানতে কবির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘সাধারণ ডায়েরিটি তদন্ত করে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’