মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলায় ‘পিয়াস গ্রুপের’ সহযোগী জিদান গ্রেপ্তার
45

মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় আলোচিত রাকিব হত্যা মামলায় অভিযুক্ত এবং নৌ ডাকাত ‘পিয়াস গ্রুপের’ অন্যতম সহযোগী নাহিদ হোসেন ওরফে জিদানকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে গজারিয়া উপজেলার একদল সন্ত্রাসী নৌ ডাকাত পিয়াস গ্রুপের সদস্য রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মুন্সিগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে মামলার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম।

এর আগে গত ২৩ এপ্রিল মো. সালাম নামে একজনকে গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার আওতাধীন আনোয়ারা হাউজিং এলাকা থেকে নাহিদ হোসেন ওরফে জিদানকে আটক করা হয়। তার বাড়ি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জিদানকে আটকের পর গজারিয়ার বাউশিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ