মুন্সিগঞ্জে ভাড়া বাসায় অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় ইসলামী যুব আন্দোলন নেতার ৫ দফা আহবান
21

মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ভাড়া বাসায় অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে একাধিক ব্যক্তিকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ পৌর শাখা।

এই প্রেক্ষাপটে সংগঠনটি মুন্সিগঞ্জ শহরবাসী এবং বিশেষ করে বাড়ির মালিকদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।

সংগঠনের সভাপতি এম. তাহসিন রায়হান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও অন্যান্য সংবাদের মাধ্যমে জানা গেছে যে, মুন্সিগঞ্জ শহরের একটি ভাড়া বাসা বা ফ্ল্যাট থেকে একাধিক ব্যক্তিকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে। এই ধরণের ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নৈতিক পরিবেশ এবং নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি সুন্দর, নিরাপদ এবং মূল্যবোধসম্পন্ন শহর গড়ে তুলতে হলে সব নাগরিক, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং প্রশাসনের সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন।

বিবৃতিতে বাড়ির মালিকদের প্রতি বিশেষ ৫ দফা আহ্বান জানানো হয়েছে। এগুলো হলো:

১. ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে বাসা ভাড়া দেওয়া।
২. ভাড়াটিয়ার পেশা ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া।
৩. সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে দ্রুত স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা।
৪. ভাড়া দেওয়ার ক্ষেত্রে স্থানীয় থানা বা প্রশাসনের নিয়ম মেনে তথ্য সংরক্ষণ করা।
৫. সমাজ ও এলাকার নিরাপত্তার স্বার্থে সচেতন ভূমিকা পালন করা।

এছাড়া শহরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কোনো অনৈতিক বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দায়িত্বশীলভাবে প্রশাসনকে জানাতে হবে।

আমরা চাই মুন্সিগঞ্জ একটি নিরাপদ, পারিবারিক এবং সামাজিক মূল্যবোধসম্পন্ন শহর হিসেবে গড়ে উঠুক, বিবৃতিতে এমন লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ