মুন্সিগঞ্জে চাঁদাবাজি করার সময় ৪ জনকে হাতেনাতে ধরলো সেনাবাহিনী
147

মুন্সিগঞ্জ, ১৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গতকাল বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় ৪ জনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চললেও এ নিয়ে এতদিন কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অনেকেই অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে আটককৃত চাঁদাবাজদেরও দেখা গেছে।

পদ্মা সেতু উত্তর থানার (ওসি) জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, দক্ষিণ মেদিনীমন্ডল এলাকার মো. মহিউদ্দিনের পুত্র মো. আলমাস (৩০), একই এলাকার মৃত মজিবরের পুত্র মো. সাব্বির হোসেন (২১), আলতাফ খানের পুত্র মো. ইব্রাহিম খান (২৬) ও মোহাম্মদ আনোয়ার হোসেনের পুত্র মো. রানা (৪২)।

জানা গেছে, পদ্মা সেতু উত্তর থানার সামনে অবৈধ স্ট্যন্ড পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ অটোরিকশা, প্রাইভেট কার, সিএনজি ও কিছু বাস থেকেও বিভিন্ন হারে চাঁদা আদায় করছিলো চক্রটি। এভাবে মাসে প্রায় ৫ লাখ টাকা তুলতো তারা। যা থেকে ভাগ যেত বিভিন্ন মহলে। বৃহস্পতিবার ৪ চাঁদাবাজ আটকের পর এলাকাটিতে বন্ধ হয়ে গেছে চাঁদাবাজি। এসে স্বস্তি ফিরেছে ছোট-বড় যানবাহন চালকদের মাঝে।

ওসি জানিয়েছেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পদ্মা সেতু উত্তর থানায় চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ