মুন্সিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে কানিজ ফাতেমা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত বৃস্পতিবার রাত পৌণে ১২ টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহননকারীর স্বামী কায়েস হাসান বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছরের এক সন্তানের জননী কানিজ ফাতেমা বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সে একই এলাকার মৃত নজরুল ইসলাম বিন্দু’র কন্যা। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
79
মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে কানিজ ফাতেমা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গত বৃস্পতিবার রাত পৌণে ১২ টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আত্মহননকারীর স্বামী কায়েস হাসান বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছরের এক সন্তানের জননী কানিজ ফাতেমা বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সে একই এলাকার মৃত নজরুল ইসলাম বিন্দু’র কন্যা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


