মুন্সিগঞ্জে গাঁজা-ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি
336

মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডু-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম টংগিবাড়ী থানাধীন উত্তর বেতকা এলাকার বেতকা বাজার আড়ৎ পট্টি সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডিবি পুলিশ উত্তর বেতকার বাসিন্দা শামীম শিকদারকে (৩৯) গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা (বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং সাদা পলিথিনের জিপারে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট (বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা) জব্দ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত শামীম শিকদারের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ