মুন্সিগঞ্জে খেলার মাঠ থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র
মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল ইসলামপুর এলাকা থেকে মো. জিহাদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। বিষয়টি নিয়ে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ জিহাদ শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকিং এলাকার বাসিন্দা। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গোলাম মর্তুজা মাদ্রাসার শিক্ষার্থী।
ডায়েরি সুত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টা থেকে জিহাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার দিন সে তার ফুফুর বাড়ি যা মাদ্রাসার পাশেই অবস্থিত, সেখানে দুপুরে খাবার খেয়ে মাদ্রাসায় ফিরে আসে। বিকেলে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মাঠে খেলা করতে যায়, এরপর সে আর মাদ্রাসায় ফেরেনি, সেখান থেকেই জিহাদ নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জিহাদের সন্ধানে সহায়তা চেয়ে পরিবার অনুরোধ জানিয়েছে, যদি কেউ তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে- যোগাযোগ: আবিদ মাহমুদ— ০১৮৮৯১৭৫৪৬৭


