২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৩৭
মুন্সিগঞ্জে কামরুজ্জামান রতনের পক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
খবরটি শেয়ার করুন:
181

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে অপ্রতিরোধ্য ফাউন্ডেশন নামক একটি সংগঠনের অধীনে অধ্যায়নরত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ শহরের ঋষিপাড়া এলাকার শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শিক্ষা উপকরণ হিসাবে ৩৫ জন শিশুর মাঝে ফাইলে একটা করে খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল ও চকলেট উপহার দেয়া হয়।

পাশাপাশি ভবিষ্যতে শিশুদের পাঠদানের জন্য স্থায়ী কার্যালয় করার প্রতিশ্রুতি দেয়া হয় কামরুজ্জামান রতনের পক্ষ থেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অপ্রতিরোধ্য ফাউন্ডেশনের এর বাচ্চাদের ফ্রি তে শিক্ষাদান প্রজেক্ট এর শিক্ষিকা প্রতীমা দাস, ফাতেমা আক্তার,রাহুল হোসেন, মেহেদী হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আদর, আহবায়ক সদস্য তিলক হাসান, সদস্য মো. রাতুল, জেলা শাখার সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম, বজ্রযোগিনী ইউনিয়ন শাখার সভাপতি মো. মহসিন, আধারা ইউনিয়ন শাখার সভাপতি নূরে আলম সাগর, হরগঙ্গা কলেজ শাখার যুগ্ম আহবায়ক আল রিহাম তারিফসহ অন্যান্য নেতৃবৃন্দ