মুন্সিগঞ্জে এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ডিনার মিটিং
মুন্সিগঞ্জ, ৩১ জানুয়ারি, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ১০৫তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ আইনজীবি সমিতি ভবন সংলগ্ন এড. জানে আলম প্রিন্স “ল” চেম্বারে এ ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএনই এপেক্সিয়ান মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় ডিনার মিটিংয়ের সভাপতিত্বে করেন ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইফুর রহমান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান এড. গোলাম মাওলা তপন, এড. জানে আলম প্রিন্স, জামাল হোসেন মন্ডল, মোঃ হোসেন শেখ, আবু হানিফ, মোঃ আব্দুল হালিম, মোঃ রাসেল শেখ, মাহবুব রহমান, মুঃ শরিফুজ্জামান, মোঃ আমজাদ হোসেন, এ কে এম দেলোয়ার হোসেন, শাহ আলী দেওয়ান নিশান, শিবলী আহমেদ, আরাফাত রায়হান সাকিব, নাজমুল হাসান প্রমুখ।
ডিনার মিটিংয়ে ক্লাবের বিভিন্ন কর্মসূচি ও সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেন এপেক্সিয়ানবৃন্দ।
এর আগে শুরুতেই এপেক্স ক্লাব অব বিক্রমপুরে নবাগত সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।


