১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:৫৪
মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১
খবরটি শেয়ার করুন:
315

মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের কালিরচর এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালিরচর মো. নুরু মিয়া মোল্লার বাড়ির সামনের পাঁকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার মুন্সিগঞ্জের নির্দেশনায় এসআই (নি.) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত সেলিম বেপারীর দেহ তল্লাশিকালে তার কাছে থাকা একটি কালো জিপার ও নীল পলিথিন থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সেলিম বেপারী কালিরচর এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে।

তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কাজী ‍হুমায়ুন রশিদ।