মুন্সিগঞ্জে প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে মো. আরাফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (২১ জুন) থেকে তার কোন সন্ধান পাচ্ছে না পরিবার। নিখোঁজ আরাফ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টরকি (মুন্সিরহাট) এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কিশোর আরাফ। এরপর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া...
27
মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে মো. আরাফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল রোববার (২১ জুন) থেকে তার কোন সন্ধান পাচ্ছে না পরিবার।
নিখোঁজ আরাফ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টরকি (মুন্সিরহাট) এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কিশোর আরাফ। এরপর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৬০৩৪৬২৮৭৩








