মুন্সিগঞ্জে আইনি সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
মুন্সিগঞ্জে সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী ও মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট লাবলু মোল্লা। প্রকল্প সমন্বয়কারী মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মেম্বার ফারুক হোসেন, মুরাদ হোসেন, জামাল হাওলাদার, আয়ুব খান, শাহিদা বেগম প্রমুখ। গণশুনানিতে দেড় শতাধিক গরীব ও দুস্থ-নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং আইনগত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। এ সময় তাদের প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট লাবলু...
১৯৫
মুন্সিগঞ্জে সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী ও মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট লাবলু মোল্লা।
প্রকল্প সমন্বয়কারী মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মেম্বার ফারুক হোসেন, মুরাদ হোসেন, জামাল হাওলাদার, আয়ুব খান, শাহিদা বেগম প্রমুখ।
গণশুনানিতে দেড় শতাধিক গরীব ও দুস্থ-নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং আইনগত বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন।
এ সময় তাদের প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট লাবলু মোল্লা।









