৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:৪৬
মুন্সিগঞ্জে অনির্বাণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর উদ্বোধন
খবরটি শেয়ার করুন:
197

মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)

সামাজিক সংগঠন অনির্বাণ যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকার বৈখর ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুন্সিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা শিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনির্বাণ যুব সংঘের সভাপতি মো. আবদুল হান্নান, সংগঠনের সদস্য গুলজার হোসেন সুমন ও আবদুল কাদের আজাদ, এডভোকেট আবদুল হালিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম দিনের খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচের সময়কাল ছিল ২০ মিনিট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেঘনা বনাম ড্রাগন। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে গোলাপ একাদশের মুখোমুখি হয় যমুনা একাদশ। এ খেলায় ২-৩ গোলে জয়লাভ করে যমুনা।

আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে এবং পুরো মাসব্যাপী চলবে এ প্রতিযোগিতা। প্রতিদিন বিকালে বৈখর ঈদগাহ মাঠে হবে খেলা।

ফুটবলপ্রেমীরা আশা করছেন, এই টুর্নামেন্ট শুধু বিনোদনই নয় বরং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও শারীরিক সুস্থতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা