মুন্সিগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেছে কৃষকের
৩৫৬

মুন্সিগঞ্জ, ১৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. কামাল শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার মালখানগর-ইছাপুরা সড়কের মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি নামক এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত কৃষক মো. কামাল শেখ মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে ব্যাটারিচালিত একটা অটোরিকশায় টমেটো নিয়ে ঢাকার একটি পাইকারি আড়তে যাচ্ছিলেন কৃষক কামাল শেখ। গাড়িটি সিরাজদিখান উপজেলার কাকালদি এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কামাল শেখ নিহত হন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা নিয়ে গেছে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ