মুন্সিগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় বাবা নিহত, মা-মেয়ে আহত
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা নিহত এবং আরোহী মা-মেয়ে আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুখানুর রহমান (৩৫) নারায়ণগঞ্জের বাসিন্দা। আহত জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার মেয়ে রাইসা (৪) চিকিৎসাধীন আছেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ৩ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখানুর রহমানকে (৩৫) মৃত ঘোষণা করেন।
67
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা নিহত এবং আরোহী মা-মেয়ে আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুখানুর রহমান (৩৫) নারায়ণগঞ্জের বাসিন্দা। আহত জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার মেয়ে রাইসা (৪) চিকিৎসাধীন আছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর ৩ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখানুর রহমানকে (৩৫) মৃত ঘোষণা করেন।


