৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:৪৩
মুন্সিগঞ্জের ৭টি গ্রামে আজ কুরবানির ঈদ
খবরটি শেয়ার করুন:
26

মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের অন্তত ৯টি গ্রামে আজ বুধবার নামায ও কুরবানির মধ্য দিয়ে ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে।

এর মধ্যে সদর উপজেলার ৯টি গ্রাম হচ্ছে- মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি ও কংসপুরার একাংশ।

এসব গ্রামের পাঁচ-থেকে ছয় হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে। এছাড়াও জেলার আরও কয়েকটি এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হয়ে থাকে।

জাহাগীর তরিকার নেতারা বলেন, পৃথিবীর যে কোন স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিৎ। তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি।