৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:২৮
মুন্সিগঞ্জের ৫ উপজেলায় একযোগে ২ হাজার গাছ লাগিয়েছে বিডি ক্লিন
খবরটি শেয়ার করুন:
210

মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

“একটি বৃক্ষ কেবল একটি বৃক্ষ নয়, বদলে দিতে পারে একটি প্রজন্ম”- এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন মুন্সিগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ মঙ্গলবার জেলার পাঁচটি উপজেলায় একযোগে দুই হাজার বৃক্ষ রোপণ করা হয়। এই কর্মসূচিতে অংশ নেয় বিডি ক্লিন মুন্সিগঞ্জের পাঁচ উপজেলার পাঁচটি টিম।

আয়োজকরা জানিয়েছেন, কেবল গাছ লাগিয়েই তাদের কাজ শেষ নয়; লাগানো প্রতিটি গাছের পরিচর্যা ও সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব নেবেন টিমের সদস্যরা। গাছগুলোকে বেড়ে উঠতে সহযোগিতা করার পাশাপাশি নিজেদের বাড়ি এবং আশপাশের পরিবেশেও পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।

বিডি ক্লিনের নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও সবুজ দেশে রূপান্তর করা। অসচেতন নাগরিকদের সচেতন করে তুলতে এবং সকলকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম চালিয়ে আসছে তারা।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা