২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১১
মুন্সিগঞ্জের ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ: ১৭ জনের বৈধতা, বাতিল ৬
খবরটি শেয়ার করুন:
736

মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১ ও ২ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই যাচাই-বাছাইয়ে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আসনভিত্তিক তথ্য নিচে তুলে ধরা হলো:

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান)

মোট বৈধ প্রার্থী: ৪ জন | মনোনয়নপত্র বাতিল: ৩ জন

প্রার্থীর নাম রাজনৈতিক দল / স্থিতি মন্তব্য
মো. আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈধ
এ কে এম ফখরুদ্দিন রাজী বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈধ
মো. আতিকুর রহমান খান ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈধ
রোকেয়া আক্তার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বৈধ
মোহাম্মদ মমিন আলী স্বতন্ত্র বাতিল
মীর সরাফত আলী সপু স্বতন্ত্র বাতিল
আব্দুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাতিল

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী)

মোট বৈধ প্রার্থী: ৭ জন | মনোনয়নপত্র বাতিল: ০ জন

প্রার্থীর নাম রাজনৈতিক দল মন্তব্য
আব্দুস সালাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈধ
আশিক মাহমুদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বৈধ
এ, বি, এম ফজলুর করীম বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈধ
কে, এম, বিল্লাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈধ
মাজেদুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৈধ
মো: আমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস বৈধ
মো: নোমান মিয়া জাতীয় পার্টি বৈধ

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া)

মোট বৈধ প্রার্থী: ৬ জন | মনোনয়নপত্র বাতিল: ৩ জন

প্রার্থীর নাম রাজনৈতিক দল / স্থিতি মন্তব্য
আনিছ মোল্লা বাংলাদেশ লেবার পার্টি বৈধ
মোঃ আরিফুজ্জামান (দিদার) জাতীয় পার্টি বৈধ
মোঃ কামরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈধ
শেখ মোঃ শিমুল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বৈধ
সুমন দেওয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈধ
হাজী আব্বাস কাজী খেলাফত মজলিস বৈধ
শেখ মো: কামাল হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাতিল
নুর হোসাইন নুরানী বাংলাদেশ খেলাফত মজলিস বাতিল
মো: মহিউদ্দিন স্বতন্ত্র বাতিল

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আইন অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে কমিশন তাদের প্রার্থীতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

​উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।