২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৮
মুন্সিগঞ্জের ‘১৩১ বছর বয়সী’ সেই সুফিয়া খাতুন মারা গেছেন
খবরটি শেয়ার করুন:
287

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের আলোচিত ১৩১ বছর বয়সী বৃদ্ধা সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পানহাটা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সুফিয়া খাতুনকে নিয়ে আমার বিক্রমপুরের প্রতিবেদন-

পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মাঝে গভীর শোকের অনুভূতি বিরাজ করছে।

মরহুমার জানাজা নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পানহাটা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।