মুন্সিগঞ্জের সিপাহীপাড়া থেকে ট্রাকে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শাখারি বাজার এলাকার ইফতি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ইফতি পলক অটিজম স্কুলের শিক্ষার্থী। সে মানসিক ভারসাম্যহীন। তাঁর বাড়ি শাখারী বাজার এলাকায়। সর্বশেষ তাঁকে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া থেকে একটি নীল রঙের ট্রাকে করে মুক্তারপুরের দিকে যেতে দেখা গেছে।
নিখোঁজ ইফতির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৪৫ কেজি। এ ঘটনায় তাঁর মা ছালমা বেগম মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি ইফতির সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৭৭২-৫০৫৪৭৬








