মুন্সিগঞ্জের শ্রীনগরে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত
109

মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে নতুন করে ১০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে শ্রীনগর উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০০। সুস্থ্য হয়েছেন ৫৮১ জন। মারা গেছেন ৭ জন।

কোভিড-১৯ নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার কয়কীর্তন ১ জন, দেওভোগ ১ জন, দেউলভোগ ১ জন, বেজগাঁও ১ জন করে পুরুষ। এছাড়া শ্রীনগর সদরে ২ জন পুরুষ। এছাড়াও শ্রীনগর, রাঢ়িখাল, আরধীপাড়া ও ষোলঘর এলাকায় এক জন করে মোট ৪ জন নারী করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ