মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরী থেকে বিপুল অবৈধ কারেন্ট জাল ও সুতাসহ রিল জব্দ
26

মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতাসহ রিল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৩ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এছাড়া জাল তৈরিতে ব্যবহৃত সুতাসহ বিভিন্ন রিল জব্দ করা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম, সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ-পুলিশের সদস্যরা।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধারকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও মজুদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ