মুন্সিগঞ্জে ইয়াবার লেনদেন করতে গিয়ে ডিবির কাছে ধরা দুইজন
33

মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ইয়াবার লেনদেন করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন দুইজন। এসময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নয়াগাঁও মধ্যপাড়ার বাসিন্দা নাহিদা বেগম (৩০) ও মুক্তারপুর গোসাইবাগ এলাকার মজিবর বীর (৫৬)।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মিরেশ্বরাই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জনৈক রোমেন বেপারীর বাড়ির সামনের ইটের রাস্তার ওপর সন্দেহজনক অবস্থানে থাকা দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ