মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৪০ কেজি জাটকা ইলিশ উদ্ধার
মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২০, আপন সর্দার (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় মৎস্য আড়ৎ হতে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে উপজেলা মৎস্য কর্মকর্তা। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে টংগিবাড়ী মৎস্য অফিস ওই সমস্ত জাটকা মাছ উদ্ধার করে। পরে স্থানীয় লোকদের উপস্থিতিতে দিঘীরপাড় মোহাম্মাদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এতিমখানায় বিনামূল্য জাটকা ইলিশগুলো বিতরণ করা হয়। টংগিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধ্যা জানান, মঙ্গলবার ভোরে দিঘীরপাড় মৎস্য আড়ৎ গুলোতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় জাটকাল ইলিশ গুলো উদ্ধার করা হয়।
137
মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২০, আপন সর্দার (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় মৎস্য আড়ৎ হতে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে উপজেলা মৎস্য কর্মকর্তা।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে টংগিবাড়ী মৎস্য অফিস ওই সমস্ত জাটকা মাছ উদ্ধার করে।
পরে স্থানীয় লোকদের উপস্থিতিতে দিঘীরপাড় মোহাম্মাদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এতিমখানায় বিনামূল্য জাটকা ইলিশগুলো বিতরণ করা হয়।
টংগিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধ্যা জানান, মঙ্গলবার ভোরে দিঘীরপাড় মৎস্য আড়ৎ গুলোতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় জাটকাল ইলিশ গুলো উদ্ধার করা হয়।





