মুন্সিগঞ্জের চরাঞ্চলের শিশুরা পেলো ঈদের নতুন জামা
108

মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঈদ উপলক্ষে মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলে মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করেছেন।

শুক্রবার (২২ মে) সকাল থেকে সদর উপজেলার চরকেওয়ার, আধারা, মোল্লাকান্দি, শিলই, বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পক্ষে ‘ঈদ উপহার’ হিসেবে ২ হাজার শিশুর মাঝে নতুন জামা বিতরণ করা হয়।

এ বিষয়ে মাহতাব উদ্দিন কল্লোল বলেন, ‘করোনা পরিস্থিতির কারনে এবার ঈদে অনেকেই তার সন্তানকে নতুন জামা কিনে দিতে পারেনি তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে এসব জামা তুলে দেয়া হয়।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ