মুন্সিগঞ্জের আরেক সন্তান এখন মৌলভীবাজারের ডিসি
মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরে উত্তর ইসলামপুর এলাকার সন্তান তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। পাভেল উত্তর ইসলামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট শামসুজ্জামান মানিকের কনিষ্ঠ পুত্র। তাঁর এ অর্জনে মুন্সিগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের ভাসানচর গ্রামের সন্তান আশরাফুর রহমান ঝালকাঠি জেলার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) পদে তাকে পদায়ন করা হয়েছে।
531
মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে উত্তর ইসলামপুর এলাকার সন্তান তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন।
পাভেল উত্তর ইসলামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট শামসুজ্জামান মানিকের কনিষ্ঠ পুত্র।
তাঁর এ অর্জনে মুন্সিগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এর আগে মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের ভাসানচর গ্রামের সন্তান আশরাফুর রহমান ঝালকাঠি জেলার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) পদে তাকে পদায়ন করা হয়েছে।


