মিরকাদিমে শেখ রাসেলের জন্মদিন পালন
141

মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

মিরকাদিমে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৫৭ জন্মদিন পালন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মিরকাদিম পৌর ভবন অডিটরিয়ামে দোয়া ও কেক কেটে এবং শেখ রাসেল এর স্মৃতিচারণেরর মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মিরকাদিম পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন।

পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বাতেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতি চারন করে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কাউন্সিলর আব্দুল মজিদ, আজমান হোসেন, সোহেল মনির, নারী কাউন্সিলর সানোয়ারা বেগম, নূর জাহান শিল্পী, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাত হোসেন জাহাঙ্গীর, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ