মালয়েশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসি হ্যাক করলো সাইবার-৭১
104

মানব পাচার ইস্যুতে মালয়েশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার টিম সাইবার-৭১। সাইট হ্যাক করার পর সেখানে এ সংক্রান্ত একটি বার্তাও দিয়েছে হ্যাকার সংগঠনটি।

হ্যাক হওয়া সাইটে সাইবার-৭১ লিখেছে, মালয়েশিয়াতে বাংলাদেশীদের করুণ দুঃসময়েও দূতাবাস চুপ কেন? একটা দেশে মধ্যম আয়ের দেশ থেকে দূতাবাস প্রতিষ্ঠা করা হয় যাতে সেই দেশের প্রবাসীরা তাদের মানবিক অধিকার গুলো লাভ করতে পারে। তাহলে মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের এরকম দুর্দশা কেন? আপনাদের চুপ থাকার কারণে এখনো মায়ের বুকে ফিরতে পারে নি শত শত মালয়েশিয়া প্রবাসী সন্তান। দয়া করে আর চুপ থাকবেন না। দেশের সচেতন নাগরিক এবং শত শত সন্তানদের মা গুলো তাকিয়ে আছে আপনাদের দিকেই। আপনারা আর চুপ থাকলে হয়তো হারিয়ে যাবে হাজারো মানুষদের শেষ সম্বল এবং প্রিয় মানুষ গুলো যারা জীবনের প্রয়োজনে ছুটে গিয়েছিলো নির্মম ভাগ্যের কাছেই। আমরা জানি, আপনারা চাইলেই সেটা সম্ভব। তাই এদেরকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

এ দিকে একই বিষয়ে সাইবার-৭১ তাদের ফেসবুক পেজে লিখেছে, ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার সাগরে ভাসতে থাকা কয়েক হাজার বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস সম্পূর্ণ চুপ। এদের কারণেই আটকে আছে কয়েক শত পরিবারের শেষ সম্বল এবং প্রিয় মানুষ গুলো। মালয়েশিয়ান দূতাবাসের একটু সুনজর ই পারে তাদেরকে আবার ফিরিয়ে দিতে। তাই, সচেতন বাংলাদেশীদের অনুরোধে এবং সেই সকল পরিবারের পক্ষ থেকে সাগরে ভাসতে থাকা অসহায় বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে সু-নজরের দাবী জানিয়ে বাংলাদেশ অ্যাম্বাসি মালয়েশিয়ার অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করলো “সাইবার ৭১”

হ্যাক হওয়া সাইটটি দেখা যাবে http://www.bangladesh-highcomkl.com/mrp/ এই ঠিকানায় এবং মিরর দেখা যাবে http://www.zone-h.net/mirror/id/24585988 এই ঠিকানায়। সোমবার রাত ২ টা ৪৫ মিনিটে এই নিউজ লেখার সময় পর্যন্তও সাইটটি হ্যাক অবস্থায় দেখা গেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ