১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:০৩
মাওয়া এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
খবরটি শেয়ার করুন:
74

মুন্সিগঞ্জ, ২ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার উমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেদ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মতিন।

আহত মো. সামির (২৪) নারায়ণগঞ্জের বাসিন্দা। তাঁর বাবার নাম দাদন আকন্দ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।