মহাকালিতে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা
138

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নে ওকাপের ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-(ওকাপ) রবিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় মহাকালি ইউনিয়নের সভা কক্ষে এই ‘মতবিনিময় সভা’র আয়োজন করে।

মহাকালি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুলে বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাকালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ।

অনুষ্ঠানের সঞ্চালক ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-(ওকাপ) মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং বলেন, ‘মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করাই এই কমিটির উদ্দেশ্য।’

তিনি এসময় আরও বলেন, ‘রাষ্ট্র, সমাজ ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য সকলের জেনেশুনে বিদেশ যাওয়া উচিৎ’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ