ভালোবাসেন অাব্দুল হাইকে, কারাগারে নিয়ে এসেছেন চকলেট (ভিডিও)
সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জের বিএনপিদলীয় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
ভালোবাসা ও অাবেগ থেকে কারাগারে তার জন্য চকলেট নিয়ে এসেছেন সদর উপজেলার মাকহাটি গ্রামের রফিকুল মিয়া।
তবে কারাবিধির কারনে তার চকলেট গ্রহন করতে পারেননি সাবেক এই সাংসদ।
রফিকুল এসময় ‘অামার বিক্রমপুর’ কে বলেন, অাব্দুল হাই কেনো গ্রেফতার হয়েছেন বা কেনো কারাগারে অাছেন তা তিনি জানেন না। তবে তিনি কোন অপরাধ করে থাকলে তার বিচার অাল্লাহ করবে।
অাব্দুল হাইয়ের অন্ধ এই ভক্ত এসময় অারও জানান, অাব্দুল হাই যখন মাকহাটি তার মালিকানাধীন কোল্ড ষ্টোরেজ এ যেতেন তখন তাকে বিরিয়ানি খাওয়াতেন। তার বিরিয়ানি খাওয়ানোর সাধ্য নেই বলে তিনি ১টাকা দামের ৫টি চকোলেট কিনে নিয়ে এসেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আব্দুল হাই তার স্ত্রী জামিলা খাতুনের নামে ১৯৭৯ সালে প্রাক্তন ডিআইটি বর্তমান রাজউকের নিকট হতে ১৯৮৪ সালে পাঁচ কাঠার একটি প্লট নিয়ে ওই প্লটটি ১৯৮৬ সালে বিক্রি করে দেন। ২০০৫ সালে আবার তিনি রাজউকের বরাবর একটি মিথ্যা হলফনামা দিয়ে বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ প্রদান করেন, যেটি বর্তমানে তার দখলে রয়েছে।
মিথ্যা হলফনামা দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন গত বছরের ৯ নভেম্বর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
ভিডিওঃ


