১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৬:২৭
ভারতের ওয়াকফ আইন ইস্যু ও মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মুন্সিগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন
খবরটি শেয়ার করুন:
150

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ইস্যু ও মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের তৌহিদি জনতা, মুন্সিগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে শুরু হয়ে সুপারমার্কেট এলাকায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদ জানান বক্তারা।

এসময় তারা ভারতে মুসলিমদের উপর নির্যাতন ও বিভিন্ন স্থানে মসজিদে হামলা-ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা ও বন্ধের আহবান জানান।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা