ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন কস্তা
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে একটি সুখবর পেল ব্রাজিল। দলের অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড দগলাস কস্তা। এখন পর্যন্ত চলতি আসতে মাত্র ৪৫ মিনিট খেলতে পেরেছেন কস্তা। কোস্টা রিকার বিপক্ষে বিরতির পর উইলিয়ানের বদলি হয়ে মাঠে নামেন ইউভেন্তুস ফরোয়ার্ড। ঐ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলা হয়নি তার। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ছিলেন না কস্তা। তবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। কোয়ার্টার-ফাইনালের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। আগামী শুক্রবার কাজান অ্যারেনায় শেষ চারে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বেলজিয়াম।
51
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে একটি সুখবর পেল ব্রাজিল। দলের অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড দগলাস কস্তা।
এখন পর্যন্ত চলতি আসতে মাত্র ৪৫ মিনিট খেলতে পেরেছেন কস্তা। কোস্টা রিকার বিপক্ষে বিরতির পর উইলিয়ানের বদলি হয়ে মাঠে নামেন ইউভেন্তুস ফরোয়ার্ড। ঐ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলা হয়নি তার।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ছিলেন না কস্তা। তবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। কোয়ার্টার-ফাইনালের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
আগামী শুক্রবার কাজান অ্যারেনায় শেষ চারে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বেলজিয়াম।


