ব্যাডমিন্টনে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জের অর্না
মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
ঢাকা শিক্ষাবোর্ড আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (বালিকা একক) খেলার ফাইনালে নারায়নগঞ্জের আদমজীনগর এম ডাব্লিউ কলেজের ছাত্রীকে পরাজিত করে ঢাকা বিভাগের বিজয়ী হয়েছে মুন্সিগঞ্জের জেবা তাসনিয়া অর্না।
অর্না মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রী।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে ওক্ত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে ব্যাডমিন্টনে বিজয়ী অর্নার হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি বেলা রাণী সিংহ।
পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিএনতে হাবীব, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ আমিনুল ইসলাম, সরকারি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
অর্ণা শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া গ্রামের মৃত এস এম হারুনুর রশিদের কন্যা।
তার মা নাছিমা আক্তার আঁখি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। অর্না স্কুল পর্যায় থেকেই ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহন করে আসছে।
এর আগে গত ২৩নভেম্বর মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ঢাকা শিক্ষাবোর্ড আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় বালিকা “একক” ও “দ্বৈত” দুই বিভাগেই বিজয়ী হয় জেবা তাসনিয়া অর্না।









