বুধবার সকাল-সন্ধ্যা জামায়াতের হরতাল
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় বুধবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ডাক দেন। দলের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশতি হয়েছে। এতে বলা হয়েছে, ‘সরকার মীর কাসেম আলীকে ‘হত্যার ষড়যন্ত্র’ করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’ তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।
63
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় বুধবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ডাক দেন। দলের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশতি হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সরকার মীর কাসেম আলীকে ‘হত্যার ষড়যন্ত্র’ করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।


