৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৫৯
বিজয় দিবস উপলক্ষে সিরাজদিখানে ক্রিকেট টুর্ণামেন্ট
খবরটি শেয়ার করুন:
83

মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী খেলার মাঠে ও লালবাড়ী যুবসংঘের আয়োজনে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির সাগর।

উদ্বোধক হিসেবে ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইছাপুরা ইউপি ৪নং ওয়ার্ড সদস্য শফিউদ্দিন আহম্মেদ মন্টু, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন বাদল, ইছাপুরা ইউপি মহিলা মেম্বার ডলি বেগম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লালবাড়ী যুবসংঘর সভাপতি মঞ্জুরুল ইসলাম রানা।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা