বর্ষন মোহাম্মদ এর কবিতা ‘বিবেক’
বর্জ্য স্তুপে জটলা পাকানো, নিষিদ্ধ পলি ব্যাগে মোডানো এক তরুনীর মুন্ড, নদীর ঢেউয়ে ভাসছে, ফুলে ফাপা মুন্ডবিহীন দেহ! দু-খন্ড মিলিয়ে, মেয়ের গলিত দেহে তাকিয়ে বাকরুদ্ধ গর্ভধারীনি, বর্বরতা আর হিংসতা দুর করতে পারেনি। পোস্টমর্টেমে ধর্ষনের চিহ্ন কি পুরনো কোন কাহিনী! লাল সবুজের পতাকায় রক্ত, বীর্জ, জ্বলন্ত কালো রাতের বাহিনী। চিৎকার আর আর্তনাদের ইতিহাসের ইতি ঘটে নি৷ একের পর এক ধর্ষন, হত্যা, নিপিড়ন সেই পুরনো কাহিনী। মানুষগুলো পাল্টে গেল, হঠাৎ কেন এমন হলো। মানুষে মানুষে সৃষ্ট মানুয়াশ, বিবেক হাড়িয়ে হয় অমানুষ। আবেগ ভালোবাসা ধুলোয় মিশে, নষ্ট যত হিসেব কষে। লোভ-লালসার এক অদৃশ্য হাতে, আমজনতা চায় মুক্তি পেতে। ভুলে সকল ধর্ম, বর্ন, ঐক্য...
73
বর্জ্য স্তুপে জটলা পাকানো, নিষিদ্ধ পলি ব্যাগে মোডানো এক তরুনীর মুন্ড,
নদীর ঢেউয়ে ভাসছে, ফুলে ফাপা মুন্ডবিহীন দেহ!
দু-খন্ড মিলিয়ে, মেয়ের গলিত দেহে তাকিয়ে বাকরুদ্ধ গর্ভধারীনি,
বর্বরতা আর হিংসতা দুর করতে পারেনি।
পোস্টমর্টেমে ধর্ষনের চিহ্ন কি পুরনো কোন কাহিনী!
লাল সবুজের পতাকায় রক্ত, বীর্জ, জ্বলন্ত কালো রাতের বাহিনী।
চিৎকার আর আর্তনাদের ইতিহাসের ইতি ঘটে নি৷
একের পর এক ধর্ষন, হত্যা, নিপিড়ন সেই পুরনো কাহিনী।
মানুষগুলো পাল্টে গেল, হঠাৎ কেন এমন হলো।
মানুষে মানুষে সৃষ্ট মানুয়াশ, বিবেক হাড়িয়ে হয় অমানুষ।
আবেগ ভালোবাসা ধুলোয় মিশে, নষ্ট যত হিসেব কষে।
লোভ-লালসার এক অদৃশ্য হাতে, আমজনতা চায় মুক্তি পেতে।
ভুলে সকল ধর্ম, বর্ন, ঐক্য হোক মাতৃভূমির জন্য।
ধর্ষনের এই মহামারি, আর্তনাদ আর আহাজারি।
বিকৃতদের সুষ্ঠ বিচার, নাগরিক পাক প্রাপ্ত অধিকার।


