১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:৪১
বজ্রযোগিনীতে খাদ্য সহায়তা বিতরণ
খবরটি শেয়ার করুন:
68

মুন্সিগঞ্জ, ২৪মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।

রবিবার(২৪ মে) দুপুরে বজ্রযোগিনী ইউনিয়নের মালপাড়া এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার ১০০ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পারভেজ বেপারী বলেন, ‘আপনাদের যেকোন সমস্যায় আমাকে বলবেন আমি আপনাদের পাশে আছি থাকবো। যে যত বড় ক্ষমতাশালীই হোক আমরা অন্যায়ের প্রতিবাদ করবোই’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ সভাপতি পাপিয়া আক্তার মুক্তা, সাধারণ সম্পাদক নাজমা বেগম, ৭নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগ সভাপতি শাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিস্তিয়া বেপারী, যুবলীগ নেতা শামীম বেপারী, হাজী গিয়াসউদ্দিন দেওয়ান, বাবুল মন্ডল প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা