বজ্রযোগিনীতে আ. লীগ নেতা মিশুর মায়ের মৃত্যুতে সহমর্মিতা জানালেন এমপি মৃণাল
মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিশুর মায়ের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গতকাল বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় বজ্রযোগিনীর রামশিং এলাকায় মেহেদী হাসান মিশুর বাসভবনে তিনি উপস্থিত হয়ে এই সহমর্মিতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ ও জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ।
উল্লেখ্য, রামশিং পূর্ব পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বেপারীর স্ত্রী, রামশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিশুর মা মাহমুদা আক্তার (মিনু) গত সোমবার (১৯ জুলাই) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ২ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।


