ফ্যাক্টচেক: মুন্সিগঞ্জে আওয়ামী লীগ নেতার মেয়েকে অপহরণ, ধর্ষণ ও হত্যা—দাবিটি ভুয়া
65

মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশের মুন্সিগঞ্জে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করেছে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা।

অনেকে পোস্টটি শেয়ার করে বিভিন্ন মন্তব্য জুড়ে দেন। বিষয়টি নজরে আসার পরপরই ফ্যাক্টচেক করে আমার বিক্রমপুর। অনুসন্ধানে উঠে আসে, প্রকৃতপক্ষে ঘটনাটি বাংলাদেশের নয়।

যাচাইয়ে যা পাওয়া গেছে

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। বরং ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার পোয়াতুরকুঠি এলাকার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।

ভিডিওটি প্রথমে পাওয়া যায় BHORER SANGBAD NEWS নামের একটি ইউটিউব চ্যানেলে। সেখানে ৪ জুন “পাট ক্ষেত থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পোয়াতুর কুঠি এলাকায়” শিরোনামে এটি প্রকাশ করা হয়।

এ ছাড়া একই ঘটনার বিস্তারিত বিবরণ ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যম—যেমন Republic Bangla, TV19 Bangla এবং On Air Now—এ প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে কী বলা হয়েছে?

On Air Now–এর প্রতিবেদনে বলা হয়, পোয়াতুরকুঠি এলাকায় একটি পাটক্ষেত থেকে ১২ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অর্থাৎ, যে ভিডিওটি মুন্সিগঞ্জের ঘটনা বলে ছড়ানো হচ্ছে, সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের একটি ঘটনার ভিডিও। আওয়ামী লীগ নেতার মেয়েকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপহরণ, ধর্ষণ ও হত্যা করা হয়েছে—এমন দাবির সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, মুন্সিগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ ও খুন করা হয়েছে”শিরোনামে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্যের অংশ। এটি ভারতের একটি ঘটনার ভিডিও, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ