প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে- মুন্সিগঞ্জে শিল্প উপদেষ্টা
151

মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে, কোন বাঁধা থাকলে সেই বাঁধা আমরা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোন বাঁধা থাকবে না। তাদের নিজেদের ধর্ম তারা নিজেরা পালন করবেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের নাগরিক অধিকার আছে সেই অধিকার প্রতিপালিত হতে হবে এবং সেখানে কোন বাঁধা থাকতে পারবে না।

শনিবার বিকালে মুন্সিগঞ্জ শহরে পূজামন্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যারা সবসময়ই দুবৃত্তয়ানের সঙ্গে যুক্ত থাকে, সবসময়ই যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেয়ার সঙ্গে যুক্ত থাকে তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ