প্রতিমন্ত্রী হয়ে মধুপুর পীর সাহেবের দোয়া নিতে এলেন সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন
মুন্সিগঞ্জ, ১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
প্রতিমন্ত্রীর হওয়ার পর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে অবস্থিত জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসায় আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) এর সাথে দোয়া নিতে ছুটে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
তিনি সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের সন্তান সাদেক হোসেন খোকার পুত্র।
আজ রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম এবং দেশ-জাতির কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।
আল্লামা আব্দুল হামীদ দা.বা. হুজুর প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালনের জন্য বিশেষ মোনাজাত করেন এবং ইসলামী শিক্ষা বিস্তারে সরকারের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


